মিরাজ সভাপতি ॥ মিলন সম্পাদক
ভান্ডারিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. মিরাজুল ইসলাম মিরাজ (দৈনিক পিরোজপুর কন্ঠ) সভাপতি ও মো. শফিকুল ইসলাম মিলন (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. হাসান ইমাম পান্না (দৈনিক খবরপত্র) মো. রিয়াজ মাহামুদ মিঠু (দৈনিক মানবকন্ঠ), সহ-সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন (দৈনিক নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (দৈনিক দেশের কন্ঠ), তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. আল-আমিন (দৈনিক সংবাদ সকাল) দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. মনির হোসেন কাজী (দৈনিক জনতা)।
কার্য নির্বাহী মো. বেলায়েত হোসেন মুন্সি, মো. লোকমান হোসেন, মো. বশির উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম মল্লিক, মো. সুমন মল্লিক, মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. শাহজাহান হোসেন (দৈনিক আমাদের বরিশাল) ও মো. তরিকুল ইসলাম (৭১টিভি) উভয়েই সমান সংখ্যক ভোট পেয়েছেন।
