প্রধান সূচি

মোংলায় ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকা থেকে বুধবার বিকেলে মাদকসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।

বাগেরহাট মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকায় অভিযান চালায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় অভিযানকারীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তাদের উপস্থিতিতে মুরগী বাজার সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী’র বসতঘরে তল্লাশী চালিয়ে ঘরের মধ্যে প্লাটিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবী (৩৫), তার স্বামী মো. মাহাতাব হাওলাদার (৫০) ও জামাই  রাসেলকে (২১)। আটকের পর বিকেলেই তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে, পৌর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী অবশেষে আটক হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে বেবী ও তার বোনসহ পরিবারের সদস্যরা মাদকের ব্যবসা করে আসছিলো। কেউ প্রতিবাদ করলে বেবী গংরা তাদেরকে মারধর, গালিগালাজসহ নানাভাবে নাজেহাল ও লাঞ্চিত করতো বলেও অভিযোগ স্থানীয়দের। চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে আটক করায় প্রশাসনকে সাধুবাদও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial