প্রধান সূচি

ইন্দুরকানীতে তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সেবামূলক সংগঠন ‘তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন’ এর উদ্যোগে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চন্ডিপুর মধ্য কলারণ এলাকায় তিন শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন’ এর সভাপতি মো. শহিদুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি মো. আবু সায়েম মামুন, মো. কাইউম মিয়া, উপদেষ্টা মিলন তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ওয়াজেদ আলীসহ অন্যরা।

সংগঠনের উদ্যোগে প্রত্যেককে একটি করে কম্বল, এক জোড়া মোজা ও একটি করে মাস্ক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial