প্রধান সূচি

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বছরের প্রথম দিনেই নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা প্রাথমিকের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী।
শুক্রবার সকালে উপজেলার ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিশুদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় শিক্ষক হাবিবুল্লাহ ফকিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এদিকে, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৯০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হয়েছে। যারা আসেনি তাদেরকে পরবর্তীতে বই দেওয়া হবে।
বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার কিরন চন্দ্র রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী শাখার সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কাউখালী উপজেলায় এবছর ৬৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের ৩০ হাজার ৬০০টি নতুন বই দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ স্ব স্ব আয়োজনে বই বিতরণ করছে। বিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial