Friday, January 1st, 2021
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
পিরোজপুরের কাউখালীতে বছরের প্রথম দিনেই নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা প্রাথমিকের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী। শুক্রবার সকালে উপজেলার ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিশুদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় শিক্ষক হাবিবুল্লাহ ফকিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এদিকে, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৯০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হয়েছে। যারা আসেনি তাদেরকে পরবর্তীতে বই দেওয়াবিস্তারিত পড়ুন
