ইউএনও’র উপর হামলার প্রতিবাদে কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখা।
বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মহিলা পরিষদের কাউখালী শাখার সভাপতি কাউখালী সুনন্দ সমাদ্দার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য রিয়াজুল হক, মহিলা নেত্রী জাহানুর বেগম, ছায়া সমদ্দার,মাহফুজা মিলি, ঝুমুর ঘোষ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন ।
Please follow and like us:
« ১০ বছরেও মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচন হয়নি ॥ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষমতা আখড়ে রাখার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উপকূলীয় অঞ্চলের লবনাক্ত জমিতে কেওড়া চাষ লাভজনক পেশা হতে পারে »
