Wednesday, September 9th, 2020
উপকূলীয় অঞ্চলের লবনাক্ত জমিতে কেওড়া চাষ লাভজনক পেশা হতে পারে
উপকূলীয় অঞ্চলে কেওড়ার বাম্পার ফলন হয়েছে। কেওড়া দ্রুত বর্ধনশীল একটি গাছ। এর গড় উচ্চতা ২০ মিটার। এ গাছের পাতা চিকন, ফল আকারে ছোট ও গোলাকার। কেওড়া সুন্দরবনের অন্যতম প্রধান বৃক্ষ। সুন্দরবনে নদী ও খালের তীর এবং চরে এ গাছ বেশি জন্মায়। এর পাতা সুন্দরবনের তৃণভোজী প্রাণির প্রধান খাদ্য। কেওড়া ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও ঔষধী গুনাগুন রয়েছে। কেওড়া গাছ প্রাকৃতিক দূর্যোগের সময়ও ক্ষয়ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বর্তমানে উপকূলীয় এলাকার চরভরাটি জমিতে ব্যাপক হারে কেওড়া গাছ লাগানো হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে কেওড়া চাষ সুন্দরবন সংলগ্ন এলাকার অর্থনীতির জন্য অপারবিস্তারিত পড়ুন
ইউএনও’র উপর হামলার প্রতিবাদে কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখা। বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মহিলা পরিষদের কাউখালী শাখার সভাপতি কাউখালী সুনন্দ সমাদ্দার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য রিয়াজুল হক, মহিলা নেত্রী জাহানুরবিস্তারিত পড়ুন
১০ বছরেও মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচন হয়নি ॥ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষমতা আখড়ে রাখার অভিযোগ
মেয়াদ উত্তীর্ণের প্রায় ৫ বছর অতিবাহিত হলেও দেশের অন্যতম প্রথম শ্রেণির মোংলা পোর্ট পৌরসভার এখন পর্যন্ত সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কোন খবর নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও আরো অতিরিক্ত প্রায় ৫ বছর ধরে মেয়র ও কাউন্সিলরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর বিএনপি’র নেতা কর্মী হওয়া সত্বেও প্রভাবশালী মহলের নেপথ্যের ছত্রছায়ায় নির্বাচন ছাড়াই মেয়র ও কাউন্সিলরা অতিরিক্ত ক্ষমতা ভোগ দখল করে চলেছেন। এ নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে নানা ক্ষোভ, হতাশা আর গুঞ্জন। দীর্ঘদিন অতিরিক্ত দায়িত্ব পালন করায় মেয়র ও তার কাউন্সিলরের বিরুদ্ধে নানাবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে নৌযান মাষ্টার ও কনজারভেন্সী কর্মকর্তা আ. মান্নানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যথাযথ নিয়ম না মেনে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী পদমর্যাদার এক নৌযান মাষ্টার দায়িত্ব পালন করছেন কনজারভেন্সী পদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবেও। একই সাথে তিনি নৌযান চালকের (মাষ্টার) দায়িত্বে থেকে প্রতি মাসে অতিরিক্ত ডিউটি করার অজুহাত দেখিয়ে বন্দরের কোষাগার থেকে প্রায় অর্ধ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছেন। সেই সাথে কনজারভেন্সী কর্মকর্তার পদ ব্যবহার করে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা নেয়াসহ বিভিন্ন অজুহাতে বন্দরের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এতো কিছুর নায়ক হলেন আ. মান্নান মল্লিক। মোংলা বন্দর কর্তৃপেক্ষর এম.ভি মালঞ্চ জাহাজের মাষ্টার (চালক) হিসেবে কর্মরত আ. মান্নানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় গাছের চারা বিতরণ
সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পিরোজপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে। সারা দেশে এক লাখ চারা বিতরণের লক্ষ্যে পিরোজপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সার্কিট হাউসে গাছের চারা রোপণ ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা কাজী রুহিয়া হাসির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ জেপি চেয়ারম্যানের শোক প্রকাশ
ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং পৌর এলাকার লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান বিশ্বাস (৭০) মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে,নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়-পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয়-পার্টি জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক সম্পাদকবিস্তারিত পড়ুন
