Monday, August 24th, 2020
সবুজায়নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সবুজায়নের বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ সোমবার রাজধানীতে জাতীয় সংসদ ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ শেষে মন্ত্রী এসব কথা জানান। এসময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা ছিলো সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থেই প্রাকৃতিক বাংলাদেশে চিরন্তন রূপ দেয়া। বঙ্গবন্ধু সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তাঁর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও ॥ প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ‘সানলাইফ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও গ্রহকদের জমাকৃত ১৭ কোটি টাকা উধাও হয়ে গেছে। স্থানীয় নিম্নআয়ের লোকজনদেরকে অধিক মুনাফার আশ্বাস দিয়ে এনজিওটি এ টাকা আদায় করেছিল। হঠাৎ করে সংস্থাটি তুষখালীর অফিস ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা টাকা ফেরৎ পাবার দাবীতে সোমবার সকালে তুষখালী-বড়মাছুয়া সড়কের ছোট মাছুয়া নামক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সহস্রাধিক গ্রাহক। ঘন্টাব্যপী এ মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রাহক রোজি পারভীন, লাকী বেগম, পুতুল, খাদিজা, শাহজালাল, নূরজাহান, মালেক মোল্লা, নাসরিন, সেফালী, আসমা বেগমবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা চত্বরের গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলা চত্বরে বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। জলবায়ুর পরিবর্তনের ফলে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। পাখি রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও এদের আবাসস্থল সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জীববৈচিত্র্যে কে সমৃদ্ধ করেছে পাখি। পরিবেশবান্ধব এই প্রাণিটি জীববৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্পদ। জলবায়ু পরিবর্তন ও মানুষের দ্বারা সৃষ্ট নানা কারণে পাখিরা বিপন্ন হয়ে পড়েছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা এবং আমাদের সুস্থ্য জীবন ধারার জন্যও পাখিদের রক্ষা করা জরুরী। পাখিদের স্বাভাবিক প্রজনণ ওবিস্তারিত পড়ুন
