প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা।
এছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট সদর হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা ছাত্রলীগ, তাতী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে জাতির জনকের স্মরণে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে সকালে মোড়েলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরনখোলা) আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কে এম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।
এছাড়াও বাগেরহাটের সকল উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মাধ্যমে বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial