প্রধান সূচি

বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি !

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তির নাটক সাজিয়েছেন সাথী আক্তার নামের এক নারী। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি গ্রামের রিন্টু শেখের স্ত্রী সাথী আক্তার প্রতিবেশী বুলবুল পাইক ও তার স্বজনদের ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বুলবুল পাইকের সাথে সাথী আক্তারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে বুলবুলকে ফাঁসাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ওই নারী। হাসপাতালে ভর্তি হয়েও এলাকায় এসে বুলবুল ও স্থানীয় প্রতিপক্ষদের গালি গালাজ অব্যাহত রেখেছেন। ওই নারীর মিথ্যা প্রপাগান্ডা, গালিগালাজ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্য করার চেষ্টা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বুলবুল পাইক।
স্থানীয়রা জানান, সাথী আক্তার হাসপাতালে ভর্তি হয়ে দিনের অধিকাংশ সময় ও প্রতি রাতেই বাড়িতে চলে যায়। সাথী আক্তার এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। বিভিন্ন ক্ষমতাসীন লোকদের পরিচয় ভাঙ্গিয়ে এলাকার মানুষকে তোপের মুখে রাখেন। এখন বুলবুলকে শায়েস্তা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।
বুলবুল পাইক বলেন, সাথী আক্তার আমাদের প্রতিবেশী হওয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। সে আমাকে দেখিয়ে দিবে বলে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু একদিনও হাসপাতালে থাকেন নি। হাসপাতাল থেকে পালিয়ে এসে আমাকে গালিগালাজও করেছেন। আমি মানসম্মানের ভয়ে কিছু বলিনি।
হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার বিষয়টি স্বীকার করে সাথী আক্তার বলেন, আমার ছোট বাচ্চা থাকায় বিভিন্ন সময় হাসপাতাল থেকে বাড়িতে যেতে হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন বলেন, সাথী আক্তারের ইনজুরি তেমন গুরুত্বর নয়। সে হাসপাতালে ভর্তি হওয়ার পরে পালিয়ে বাড়ি চলে গেছিলো। তারপরে আবার পুনরায় ভর্তি হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial