প্রধান সূচি

Thursday, June 25th, 2020

 

পিরোজপুরে দালাল চক্রের খপ্পরে পড়ে অপচিকিৎসায় প্রাণ গেল স্কুল ছাত্রের

পিরোজপুর জেলা হাসপাতালের চাকুরীরত কিছু কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি দালাল চক্রের খপ্পরে পড়ে অপচিকিৎসায় ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র মারা গেছে। নিহত তুষার শেখ (১৪) পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকার সোহাগ শেখের ছেলে এবং পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। নিহত তুষারের চাচা মো. হিরণ শেখ জানায়, বুধবার বিকেলে বন্ধুদের নিয়ে পিরোজপুর শহরতলীর মুক্তারকাঠী এলাকায় বলেশ^র নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল তুষার। এ সময় ব্যাটারী চালিত একটি অটোরিক্সা উল্টে তুষারের উপর পড়লে তার ডান পা ভেঙ্গে যায়। স্বজনরা তাকে সেখানবিস্তারিত পড়ুন


পাথরের বদলে ইটের খোয়ায় ঢালাই

নাজিরপুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ভবন নির্মাণে অনিয়ম

পিরোজপুরের নাজিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের অফিস ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভবন নির্মানে সিডিউলে পাথর দিয়ে বেইজ ঢালাইয়ের নিয়ম থাকলেও সেখানে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে বেইজ ও কলামের ঢালাই দেয়া হচ্ছে। ইতোমধ্যে বেইজসহ চারটি কলামের বেশকিছু অংশের ঢালাই এর শেষ হয়েছে। সেখানে কাজ তদারকির জন্য জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কাউকে দেখা যায়নি। তাছাড়া ওই কাজে ব্যবহারের জন্য সেখানে নিম্নমানের ইট, ইটের খোয়া, বালু, রড় রাখা রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব চিত্র। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলীর অফিস কক্ষে গিয়ে ওইবিস্তারিত পড়ুন


কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতি ইউনিয়ননে ৩২জন করে ১৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজি বীজ ও সহায়তা প্রদান করা হয়েছে। এসময় কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সহ-সভাপতি সুনীল কুন্ডু,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে নেমেছে কোভিড রেসপন্স ইউনিটি

বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণ ও ডেঙ্গু মশার প্রজনণরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে নেমেছে ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগ কোভিড রেসপন্স ইউনিটি। বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে শারীরিক দূরত্ব বজায় রেখে এই প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে জীবানুনাশক ওষুধ ছিটানো, জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করবে কোভিড রেসপন্স ইউনিটির স্বেচ্ছাসেবক দল। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাগেরহাটের এই ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতামূলক প্রচারণা, অসহায় মানুষদের খাদ্য সহায়তাসহ নানা প্রচারণামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই সংগঠনগুলোবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা ও করণীয় বিষয়ক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভূমিকা ও করণীয় বিষয়ক এক সেমিনার আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরিচালিত এ ভার্চুয়াল সভায় নিজ নিজ অফিসে বসে অর্ধ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, আইসিটি’র সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এরবিস্তারিত পড়ুন


শরণখোলার আঞ্চলিক মহা সড়কে ভাঙ্গা-গড়ার খেলা!

একদিকে সড়ক নির্মানের কাজ চলছে আবার অন্যদিকে তা ভেঙ্গে পড়ছে। নামমাত্র বালু দেয়া আর কোন প্রকার কম্প্রেকশন ছাড়াই চলছে সড়কের পার্শ্ব প্রসস্তকরণ হেরিংবোনের কাজ। সড়ক বিভাগের নামমাত্র তদারকির  কারণে বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কে এভাবেই  ইচ্ছা মাফিক কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। অনুসন্ধানে জানা গেছে, বাগেরহাট সড়ক বিভাগ ৬ মাস আগে সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া কাঠেরপুল থেকে রায়েন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রসস্তকরণের দরপত্র আহবান করে। সড়কের দুই পাশে তিন ফুট করে ৫ কিলোমিটার পার্শ্ব প্রসস্তকরণের জন্য হেরিংবোনের প্রাক্কলন করা হয়। বাগেরহাটের মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এক কোটি ৩৯ লাখ টাকায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

পিরোজপুরে জেলায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে পিরোজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা। প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial