প্রধান সূচি

মান্তাদের নৌকায় নৌকায় ত্রাণ

মান্তা সম্প্রদায়। তারা নদীতে ভেসে বেড়ায়। নদীতেই বাস। নদীর মাছেই আহার। বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। সমাজের এই সম্প্রদায়ের ব্যক্তিরা চরম অবহেলার পাত্র। কেউ খোঁজ রাখে না তাদের। পটুয়াখালী বাউফলের কালাইয়া বগ-বাঁশবাড়িয়া খালে তাদের বসবাস।

বুধবার দুপুরে মান্তা সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল হতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল। তিনি মান্তাদের নৌকায় নৌকায় গিয়ে চাল, ডাল, আলু, তেল, লবন পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বালি, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা প্রমুখ।

বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ৩৩টি মান্তা পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি লবন প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial