প্রধান সূচি

অসহায় শিক্ষার্থীদের পাশে কাউখালী মডেল স্কুলের শিক্ষকরা

কাউখালীতে করোনা পরিস্থিতিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তায় এগিযে এলেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষক। সোমবার সকালে তারা একযোগে তাদের নিজ নিজ বাড়িতে বসে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিজন শিক্ষক প্রত্যেকে ৫ জন করে মোট ৬০ জন অতি দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য সম্বলিত একটি করে সহায়তা প্যাকেট তুলে দেন। প্রতিটি প্যাকেটে রয়েছে সাদা কাগজ ৫ দিস্তা, কলম ৫টি, ফ্যামিলি প্যাক বিস্কুট ১ প্যাকেট, টোস্ট আধা কেজি, চিড়া আধা কেজি, মুড়ি আধা কেজি।
স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, করোনাভাইরাস সংক্রমণের এ দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থী প্রণোদনা হিসেবে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষকরা এ সহায়তা প্রদান করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম বলেন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এ ধরণের মানবিক সহায়তা প্রদান অন্যদেরও অনুপ্রানিত করবে। শিক্ষকদের মধ্যে এই ধরণের মানবিক গুনাবলী অত্যন্ত প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে করোনা সংকট মোকাবেলা সহজতর হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial