প্রধান সূচি

Monday, May 11th, 2020

 

অসহায় শিক্ষার্থীদের পাশে কাউখালী মডেল স্কুলের শিক্ষকরা

কাউখালীতে করোনা পরিস্থিতিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তায় এগিযে এলেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষক। সোমবার সকালে তারা একযোগে তাদের নিজ নিজ বাড়িতে বসে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিজন শিক্ষক প্রত্যেকে ৫ জন করে মোট ৬০ জন অতি দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য সম্বলিত একটি করে সহায়তা প্যাকেট তুলে দেন। প্রতিটি প্যাকেটে রয়েছে সাদা কাগজ ৫ দিস্তা, কলম ৫টি, ফ্যামিলি প্যাক বিস্কুট ১ প্যাকেট, টোস্ট আধা কেজি, চিড়া আধা কেজি, মুড়ি আধা কেজি। স্কুলের প্রধান শিক্ষক সুব্রতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে ডাক্তার-নার্সদের ৬শ’ এন-৯৫ মাস্ক প্রদান

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি’র হাতে ৬শ’ এন-৯৫ মাস্ক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, নাসির উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, বর্তমান অবস্থায় এন-৯৫ মাস্ক পাওয়া দুঃষ্কর ও ব্যয়বহুল। পিরোজপুরে এন-৯৫ মাস্কেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে দরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতির দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজীবের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে দুই শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


উপসর্গ ছাড়া কচুয়া হাসপাতালের আইসোলেশনে ভর্তি নারী করোনা আক্রান্ত

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে উপসর্গ ছাড়া ভর্তি হওয়া ২৫ বছর বয়সী এক নারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। রবিবার রাতে খুলনার ল্যাব থেকে কচুয়া হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই ওই মহিলার বসবাসের বাড়িটি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই নারীর সংষ্পর্শে আসা পরিবারের চার সদস্যে নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। ওই নারীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ রয়েছেন। আক্রান্ত ওই নারীর বাড়ি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তিনিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial