প্রধান সূচি

ভান্ডারিয়ার তেলিখালীতে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

করোনা মহামারীতে বিপন্ন কর্মহীন মানুষের পাশে যে যেভাবে পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বেশকিছু প্রবাসী যুবক ‘তেলিখালী প্রবাসী ফাউন্ডেশন’ এর নামে তেলিখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮০টি হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে।
করোনা দূর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার রাতের আঁধারে অসহায় পরিবারের ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
পরিবার প্রতি খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি ছোলাবুট, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, আঁধা কেজি খেজুর, ২ প্যাকেট সেমাই ও ১টি সাবান।
তেলিখালী প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন মো. আব্বাস হোসেন, শরিফুল ইসলাম সোহাগ ও ইউসুফ মনির। স্থানীয়ভাবে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন মাওলানা গোলাম আজম, মিরাজ মাহমুদ ও আলতাফ হোসেন ফরাজী প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial