কাউখালীতে ইফতার সামগ্রী পেলেন ইমাম-মুয়াজ্জিনরা
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা প্রায় ৬শ’ ইমাম, মুয়াজ্জিনদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, চিনি, মুড়ি, ট্যাঙসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
Please follow and like us:
« কাউখালীতে কৃষকের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে মৎস্যজীবী তালিকা ও চাল বিতরণে অনিয়ম ॥ বঞ্চিতদের বিক্ষোভ »
