Wednesday, May 6th, 2020
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুর কন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান
করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার উদ্যোগে পত্রিকার প্রকাশক ও জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকা কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পত্রিকার সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এসময় পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল্লাহ হুমায়ূন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার দিপঙ্কর মাতা মিন্টু, ষ্টাফ রিপোর্টার শাওন আকন, ফটো সাংবাদিক রঞ্জন মৃধা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনায় মামলা
পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাটকা নিধন অভিযানে কোস্টগার্ড, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে ভান্ডারিয়া থানায় এ মামলা দায়ের করা হয়। সরকারি কাজে বাঁধাদান, মৎস্য রক্ষা ও সংরক্ষণসহ বিভিন্ন ধারায় স্থানীয় তিন জেলে এবং ২৫/৩০জন অজ্ঞাত জেলে ও গ্রামবাসীকে এ মামলায় আসামী করা হয়েছে। মাছ ধরার অবৈধ জাল জব্দ করতে গিয়ে মৎস্য বিভাগ, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে জেলেদের হামলার কবলে পড়ে। এ সময় জেলেদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কোস্টগার্ড জেলেদের উপরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের মহামারীতে কর্মহীন অসহায় ৩০ হাজার পরিবারের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। বুধবার দুপুরে সদর উপজেলার কলাখালী ইউনিয়ন প্রাঙ্গণে ৫০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, চিড়া দেওয়া হয়েছে। মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ, কলাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দিদারুজ্জামান শিমুল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি
মসজিদে মুসল্লিদের প্রবেশের বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার জোহরের নামাজ থেকে সুস্থ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। বুধবার ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারাও পবিত্র রমজানুল মোবারক মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করতে প্রধানমন্ত্রী বরাবর জোর দাবি জানিয়েছেন। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে বন্ধ ঘোষণার নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা নির্দেশ অনুসরণ করে বিশেষ সতর্কতামূলক বিষয় মেনে চলার শর্তে ৭ মে জোহরের ওয়াক্ত থেকেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মৎস্যজীবী তালিকা ও চাল বিতরণে অনিয়ম ॥ বঞ্চিতদের বিক্ষোভ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মৎস্যজীবী তালিকা ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়েমের বিরুদ্ধে দীর্ঘদিন চাল পাওয়া নিবন্ধিত জেলে ও নতুন কার্ডধারীরা চাল বঞ্চিতরা বিক্ষোভ করে। খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উপজেলার খাদ্য গুদামের সংরক্ষিত এলাকায় সামাজিক দুরত্ব বজায় না রেখে বিশৃংখলার মধ্যে বালিপাড়া ইউনিয়নের মৎস্যজীবীদের চাল বিতরণের সময় এমন অনিয়মের অভিযোগ করে কার্ডধারী জেলেরা। অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ১৮০২জন। এদের মধ্যে বিগত দিনে নিয়মিত চাল পেত ৯৪৮জন। নিয়মিতদের কিছুদিন আগে ২ মাসের চাল বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
কাউখালীতে ইফতার সামগ্রী পেলেন ইমাম-মুয়াজ্জিনরা
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা প্রায় ৬শ’ ইমাম, মুয়াজ্জিনদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, চিনি,বিস্তারিত পড়ুন
কাউখালীতে কৃষকের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ
পিরোজপুরের কাউখালীতে প্রান্তিক কৃষকের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার আমরাজুড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় আমরাজুড়ি ইউনিয়নের ১০জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এনামুল হক। বিতরণকালে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কোন জায়গা খালি থাকবে না, এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা শুরু করেছি। যেন তারা বাড়ির পাশে বিভিন্ন খালি জায়গাগুলো শাকসবজির আবাদ করতে পারে। এছাড়া কাউখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে কর্মহীন,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা ছাত্র নিহত
বাগেরহাটের চিতলমারীতে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে ইমন মল্লিক (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ইমন হিজলা শেখপাড়া গ্রামের মো. আনসার মল্লিকের ছেলে ও হিজলা আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত ১০দিকে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে একটি চম্বল গাছ বসতঘরের উপর উপড়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ইমন মল্লিক গাছের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা গাছের নিচ থেকে ইমনকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, হিজলা ইউপি চেয়ারম্যান আজমীর কাজী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদবিস্তারিত পড়ুন
কচুয়ায় ত্রাণ চাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করলেন নারী ইউপি সদস্যের ছেলে
বাগেরহাটের কচুয়ায় ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করেছে নারী ইউপি সদস্য শিপ্রা রানী দাসের ছেলে ভিক্টর দাস। আহত ক্ষুদ্র ব্যবসায়ী রমজান সরদার এখন বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাধাল বাজারে শাহাদাতের বন্ধ চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত রমজান সরদারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। অভিযুক্ত ভিক্টর দাস কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিপ্রা দাসের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন রমজান সরদার বলেন, বৈলপুর বাজার থেকে মাছ বিক্রি করে বাধাল বাজারের শাহাদাতের বন্ধবিস্তারিত পড়ুন
