প্রধান সূচি

পিরোজপুরে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

পিরোজপুরে আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত দুই জনের বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে। এ নিয়ে ভান্ডারিয়ায় করোনাভাইরাসে ৪জন আক্রান্ত রোগী সনান্ত হলো। এর মধ্যে গৌরিপুর ইউনিয়নে ৩জন এবং ভান্ডারিয়া শহরের জামিরতলা এলাকায় ১জন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ. এম. জহিরুল ইসলাম জানান, গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক যুবক বাড়ীতেই ছিল। ঢাকা থেকে লোকজন আসায় তাদের সংস্পর্শে এসে (কমিউনিটি ট্রান্সমিশন) ঐ যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চড়াইল এলাকায় অন্য যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার বয়স ২৫ বছর। সে গাজীপুর জেলা থেকে বাড়ীতে এসেছে। ২২ এপ্রিল উক্ত দু’জনের নমুনা বরিশালে পাঠনো হয়। আক্রান্ত দু’জনের বাড়ি লকডাউন করা হয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, গত ১৩ এপ্রিল প্রথম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা এলাকায় নারায়নগঞ্জ ফেরত একজন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় ১জন ও ভান্ডারিয়া শহরের জামিরতলায় ১জন এবং পিরোজপুর সদর উপজেলার বাদুরা এলাকায় ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। শুক্রবার রাতে ভান্ডারিয়ায় আরও ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial