প্রধান সূচি

Saturday, April 25th, 2020

 

করোনা প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বিশ্বের সকল উন্নত দেশসহ দুই শতাধিক দেশ আর্থিকভাবে করোনার প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ হলেও একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজ ঘোষণার ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্থ আর্থিক খাতসহ সকল সেক্টরে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে। মন্ত্রী আজ শনিবার পিরোজপুরে করোনা আক্রান্তদের চিকিৎসায় নতুন এ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য বিভাগের জন্য ৫টি গাড়ীর চাবি সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির হাতে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগী ও চিকিৎসকদের আনা নেওয়ার জন্য এ ৫টি নতুন গাড়ী সরবরাহবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

পিরোজপুরে আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত দুই জনের বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে। এ নিয়ে ভান্ডারিয়ায় করোনাভাইরাসে ৪জন আক্রান্ত রোগী সনান্ত হলো। এর মধ্যে গৌরিপুর ইউনিয়নে ৩জন এবং ভান্ডারিয়া শহরের জামিরতলা এলাকায় ১জন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ. এম. জহিরুল ইসলাম জানান, গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক যুবক বাড়ীতেই ছিল। ঢাকা থেকে লোকজন আসায় তাদের সংস্পর্শেবিস্তারিত পড়ুন


পিরোজপুরের নাজিরপুরে সমাজসেবক রাসেল হাজরা’র পক্ষ থেকে ১৩০০ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান

করোনাভাইরাসের কারণে স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী মেহেদী হাসান রাসেল হাজরা’র পক্ষ থেকে পিরোজপুরের নাজিরপুরে কর্মহীন হয়ে পড়া ১৩০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে নাজিরপুর পাকমঞ্জিল দরবার শরীফ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial