প্রধান সূচি

কাউখালীতে জালে ধরা পড়লো ৬ মণের শাপলাপাতা মাছ

পিরোজপুরের কাউখালীতে কঁচা নদীতে জেলেদের জালে ৬ মণ ওজনের বিশাল এক শাপলাপাতা মাছ ধরা পড়েছে। বুধবার উত্তর বাজার মৎস্য আড়তে মাছটি নিয়ে আসার পরে উৎসুক মানুষ ভীড় করে।

জানা গেছে, কাউখালীর কঁচা ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি জায়গায় জাল ফেলে জেলেরা। অনেক চেষ্টা করেও জাল টেনে তুলতে পারছিলেন না তারা। ধারণা করেছিলেন, গাছের কোনো বড় ডাল হয়তো জালে আটকা পড়েছে। জালের ক্ষতি হয় কি না, জেলেদের মনে তখন সেই দু:শ্চিন্তা। কিন্তু জাল একটু টানার পরই দু:শ্চিন্তা কাটিয়ে জেলেদের মুখে হাসি। ছয় মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে জালে! মাছটি সাঙ্গট বা পান পাতা মাছ বলেও পরিচিত।

শাপলাপাতা মাছটি ধরা পড়েছে মঙ্গলবার রাতে। কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের মিন্টু আকনের জালে। মাছটি বিক্রির জন্য বুধবার আনা হয় কাউখালীর উত্তর বাজার মৎস্য আড়তে। দরদামের পর ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য আড়তের মালিক লিয়াকত। পরে তিনি স্থানীয় বালুর মাঠে বসেই কেজি হিসেবে মাছটি বিক্রি করেন।

জেলেরা জানান, তাদের ৮ সদস্যের দলের নেতা মিন্টু আকন। ইঞ্জিন চালিত নৌকায় করে তারা কঁচা নদীতে মাছ ধরেন। মঙ্গরবার রাত সাড়ে ৯টার দিকে কঁচা ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি স্থানে জাল ফেলা হয়। পড়ে জাল তোলার সময় দেখা যায়, জালে এই বিশাল মাছ ধরা পড়েছে। প্রথমে যখন জাল টেনে তোলা যাচ্ছিল না, তখন তারা ভেবেছিলেন, কোনো বড় ডাল হয়তো আটকা পড়েছে। একটু পরে মাছটি লেজ ভাসায়। পরে মাছটিকে টেনে তোলা হয়। মিন্টু জানান, তিনি অনেক ছোট-বড় মাছ ধরেছেন। তবে শাপলাপাতা মাছ ধরলেন এই প্রথম।

মাছটি কিনে নেওয়া মৎস্য আড়ৎদার লিয়াকত আলী বলেন, মনে হয়েছে কেজি হিবেবে বিক্রি করলে লাভ পাওয়া যাবে। তাই টুকরো করে কেজি হিসেবে বিক্রি করেছি। কারও কাছে বিক্রি করেছি ৩০০ টাকায়, আবার কারও কাছে সাড়ে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial