প্রধান সূচি

Wednesday, April 8th, 2020

 

মাছ-মাংসের সরবরাহ ঠিক রাখতে সময় বাড়লো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের

করোনা পরিস্থিতিতে মাছ, ডিম, দুধ ও মাংসের সরবরাহ অব্যাহত রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বুধবার এক অফিস আদেশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময়সীমা দুদফায় বাড়ানো হলো। এর আগে গত ৩ এপ্রিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভুত সমস্যা সমাধানে দুর্যোগকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন


নাজিরপুরে তাবলিগ জামাত ফেরত বৃদ্ধের মৃত্যু ॥ দুই বাড়ি লকডাউন

পিরোজপুরের নাজিরপুরে তাবলিগ জামাত ফেরত বজলুর রহমান হাওলাদার (৭২) এক বৃদ্ধ মারা গেছেন। ওই বৃদ্ধ জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে আজ বুধবার ভোররাত ৪টার দিকে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামের মৃত নওয়াব আলী হাওলাদারের ছেলে। এ সংবাদ পেয়ে বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ওই বৃদ্ধসহ তার মেয়ে হাসিনা বেগমের নমুনা সংগ্রহ করেছেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একটি টিম প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করেন। এ মৃত্যুর সংবাদে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে, তাবরীগ জামাত ফেরত বৃদ্ধের ঘটনায় ঐ বাড়িসহবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নমুনা সংগ্রহকারীদের মধ্যে করোনার উপসর্গ নেই

পিরোজপুর জেলায় বুধবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের কোন খবর পাওয়া যায় নি। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি জানান, বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এরমধ্যে ৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। নমুনা সংগ্রহকারীদের মধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া উপজেলার ব্যক্তিরা রয়েছেন। এদের সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তার মানে এদের কেউই করোনা আক্রান্ত নন। তিনি আরও জানান, ১৩ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট এখনও পাওয়া যায় নি। তাদের রিপোর্ট এলে বাকীটা বলা যাবে। এদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুরের জেরা প্রশাসনবিস্তারিত পড়ুন


কাউখালীতে জালে ধরা পড়লো ৬ মণের শাপলাপাতা মাছ

পিরোজপুরের কাউখালীতে কঁচা নদীতে জেলেদের জালে ৬ মণ ওজনের বিশাল এক শাপলাপাতা মাছ ধরা পড়েছে। বুধবার উত্তর বাজার মৎস্য আড়তে মাছটি নিয়ে আসার পরে উৎসুক মানুষ ভীড় করে। জানা গেছে, কাউখালীর কঁচা ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি জায়গায় জাল ফেলে জেলেরা। অনেক চেষ্টা করেও জাল টেনে তুলতে পারছিলেন না তারা। ধারণা করেছিলেন, গাছের কোনো বড় ডাল হয়তো জালে আটকা পড়েছে। জালের ক্ষতি হয় কি না, জেলেদের মনে তখন সেই দু:শ্চিন্তা। কিন্তু জাল একটু টানার পরই দু:শ্চিন্তা কাটিয়ে জেলেদের মুখে হাসি। ছয় মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে জালে! মাছটিবিস্তারিত পড়ুন


নাজিরপুরে আইসোলেশনে থাকা গামেন্টর্সকর্মীর রির্পোট করোনা নেগেটিভ

পিরোজপুরের নাজিরপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা লতা আক্তারের করোনা রির্পোট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী। গত রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের একটি মেডিকেল টিম ওই গামেন্টর্সকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করে। আজ বুধবার দুপুরে আইইডিসিআর থেকে পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, লতার রির্পোট নেগেটিভ হলেও তাকে আরো কয়েকদিন এখানে চিকিৎসাধীন থাকতে হবে। উল্লেখ্য ওই গামেন্টর্স কর্মী গত ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে সর্দি,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতিতে বাগেরহাটে ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’ হতদরিদ্র অসহায় ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ করেছে। সোমবার থেকে শুরু হওয়া এ ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এ পর্যন্ত এক হাজার দু:স্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম জগলুর আর্থিক অনুদানে বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভার খারদ্বার, ষ্টেডিয়াম এলাকা, ডেমা, দশানী, রহিমাবাদ, কাড়াপাড়া, ষাটগুম্বুজ, রনবিজয়পুর,  বৈটপুর, বেমরতা, পশ্চিমবাগ, কান্দাপাড়া, দেপাড়া, মুলঘর, বেশরগাতী, বাদোখালী, আতাইকাঠী, পারনোয়াপাড়া, বিষ্ণপুর, মুক্ষাইট, কুলাদাইড়বিস্তারিত পড়ুন


কাউখালীতে সাবেক ইউপি সদস্যসহ ৪ জনকে জরিমানা

করোনাভাইরাস বিস্তাররোধে সামাজিক দূরত্ব অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করা এবং ভোক্তা অধিকার আইনে পিরোজপুরের কাউখালীতে ৪ জনকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের সাবেক ইউপি সদস্য ফিরোজ আলমকে পশু জবাহ ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫৩  ধারায়  ২০ হাজার টাকা এবং শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকার ৩ দোকানীকে সামাজিক দূরত্ব অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করায় প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে লোকসমাগম ঠেকাতে বৃহৎ দু’টি বাজার বন্ধ ঘোষণা

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অতি জনসমাগম জনিত নিরাপত্তাহীনতার কারণে বৃহৎ ইন্দেরহাট ও মিয়ারহাট নামক দুটি বাজার বন্ধ করার ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে নেছারাবাদ উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন। উপজেলার বৃহৎ ওই বাজারের মাছ বাজার ও কাঁচা বাজারে অতি মাত্রার লোক সমাগম হয় বিধায় ওই বাজার বন্ধ ঘোষণা করা হয়। তবে বাজারে মুদি মনোহরি দোকান খোলা থাকলেও তাও প্রতিদিন দুপুর দুইটার মধ্য বন্ধ করতে বলা হয়েছে। ইউএনও জানান, মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে বাজার বিকেন্দ্রীকরনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে  করোনা রসিকতায় ৫ দিনের হোম কোয়ারেইন্টানে যুবক

‘আমাকে ছুইয়োনা। আমি করোনা আক্রান্ত এক রোগীকে আমার মোটরবাইকে করে বরিশাল মেডিকেলে পৌছে দিয়েছি।’ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে রমজান(২৫)নামে এক রেন্ট-এ-কার চালক পাড়ার বন্ধুদের সাথে এমন কথা বলে রসিকতা করে ঘুরে বেড়াচ্ছিল। মঙ্গলবার রাতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ওই বাড়ীর সামনে গিয়ে যুবকের কথা বিস্তারিত শোনেন। পরে তার কথায় সন্দেহজনিত কারণে তাকে ৫ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশ। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্য কিছুটা ভিতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যুবক রমজান জগৎপট্টি গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। সে উপজেলার স্বরূপকাঠি বরিশাল রুটে ভাড়ায় মটরবিস্তারিত পড়ুন


পাইকগাছার মালো পরিবারগুলো ত্রাণ সহায়তা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে

পাইকগাছায় করোনার প্রভাবে মালো (জেলে) পরিবারগুলো কর্মহীন হয়ে দু:শ্চিন্তা আর হতাশার মধ্যে দিন পার করছে। নদীতে মাছ ধরতে না পারায় বেকার হয়ে অলস সময় পার করছেন তারা। আর এসব দরিদ্র মালো পরিবারগুলো এখনো পর্যন্ত কোন প্রকার ত্রাণ সামগ্রী পায়নি বলে জানা গেছে। পাইকগাছা উপজেলায় প্রায় ৭০০ মালো পরিবার আছে। পাইকগাছার হিতামপুর বোয়ালিয়া, নাছিরপুর, কাশিমনগর, নোয়াকাটী, মাহমুদকাটী, বাঁকা, রাড়–লী, শাহাপাড়া মালোপাড়া  উল্লেখযোগ্য। এসব গ্রামে বসবাসরত পরিবারের আয়ের প্রধান আয়ের উৎস সমুদ্রে মাছ ধরা। বছরের প্রায় ৪/৫ মাস বঙ্গোপসাগর মোহনায় দুবলার চরে মহাজনের অধিনে মাছ ধরতে যায়। বছরের বাকী সময় স্থানীয় নদ-নদীতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial