প্রধান সূচি

করোনাভাইরাস : কাউখালীতে ১২ জনকে জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) বাধা নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করা ও সামাজিক দুরত্ব না মানায় ১২টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও সামাজিক দুরত্ব না মানায় ১২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করেন ও নিরাপদ দুরত্বে চলার নির্দেশনা দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial