করোনাভাইরাস পরিস্থিতি
কাউখালীতে ৩ হাজার শ্রমজীবীকে খাদ্য সহায়তা দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ
করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
আজ বৃহস্পতিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ খাদ্য সহায়তা হিসেবে শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন। 
এ সময় কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, দেলোয়ার সিকদার, সাচ্ছুদ্দোহা চাঁন, এলিজা সাঈদসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
