প্রধান সূচি

Thursday, April 2nd, 2020

 

করোনাভাইরাস পরিস্থিতি

কাউখালীতে ৩ হাজার শ্রমজীবীকে খাদ্য সহায়তা দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। আজ বৃহস্পতিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ খাদ্য সহায়তা হিসেবে শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন। এ সময় কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ,বিস্তারিত পড়ুন


করোনা পরিস্থিতিতে পোল্ট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

করোনা পরিস্থিতিতে পোল্ট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবেলায় আগামী ৪ এপ্রিল থেকে রাজধানীর ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরে কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কন্ট্রোল রুম পরিচালিত হবে। কন্ট্রোল রুমে পোল্ট্রি ও ডেইরী খাতে উদ্ভূত সমস্যা তথা দুধ, ডিমসহ পোল্ট্রি ও ডেইরী পণ্য ও খাদ্য পরিবহন, বিপণনসহ এ সংক্রান্ত সমস্যা হটলাইনের মাধ্যমে তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। একইসাথে করোনাভাইরাস নিয়ে পোল্ট্রি মাংস, দুধ ও ডিম সম্পর্কিত গুজবে বিভ্রান্ত নাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কর্মহীন ১৫০ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ডিসি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অসহায় ১৫০ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জনসমাগম ছাড়াই তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। খবর পেয়ে সেখানে হাজির হলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ছবি তুলতে গেলে তিনি অনেকটা এড়িয়ে যেতে চান এবং বলেন, সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ দুর্যোগের সময় অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। এখানে ছবি তোলা বা প্রচারের কি আছে? এ ব্যাপারে কথা বলতে চাইলে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন  জানান, দেশব্যাপী মানুষ আজ আতঙ্কিত, এবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শতাধিক নরসুন্দরের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুর শহরের শতাধিক নরসুন্দর (নাপিত) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার শহরের অফিসার্স ক্লাবের সামনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো, বশির আহম্মেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ মার্চ থেকে পিরোজপুরসহ সারাদেশে ঔষুধ ও কিছু নিত্যপণ্যের দোকানসহ সব ধরণের ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর উপার্জন বন্ধ রয়েছে দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা নরসুন্দরদের। ফলে বিগত এক সপ্তাহ ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ভ্রাম্যমাণ বাজার চালু করলেন ইউএনও

পিরোজপুরের নাজিরপুরে করোনার কারণে জনসাধারণকে বাজারে জমায়েত নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ বাজার চালু করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে ভ্যানে নিত্য প্রয়োজনীয় পণ্য উঠিয়ে ভ্রাম্যমাণ এ বাজারের উদ্বোধন করেন তিনি। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে মানুষের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও বিষমুক্ত সবজি পৌঁছে দিবে এ ভ্রাম্যমাণ বাজার। এ সময় একটি হটলাইন মোবাইল নাম্বার ০১৯৬৮-৮০৪৮৩২ জানিয়ে দেয়া হয়। ওই নাম্বারে ফোন করা হলে আপনার বাড়ীতে পৌছে যাবে প্রয়োজনীয় সামগ্রী। জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাব হতে মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে ইউএনও’র নেতৃত্বে রাতদিন কাজ করেবিস্তারিত পড়ুন


কাউখালী সন্ধ্যা নদীতে ভাসমান বাজার চালু করলেন ইউএনও

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাউখালী নদীতে অবস্থানরত জাহাজ, কোস্টার, কার্গো ও বার্জের মাস্টার, সুকানী এবং কর্মচারীদের বাজারে যাওয়া নিরুৎসাহিত করতে সন্ধ্যা নদীতে ভাসমান বাজার চালু করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সহায়তায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা নদীতে নোঙ্গর করা জাহাজগুলোতে ট্রলারে করে ন্যায্যমূল্যে  দেশী মুরগী, চাল, ডাল, আদা রসুন, তেল সাবান, কাচা তরিতরকারি প্রায় সকলসহ নিত্যপ্রয়োজনী পণ্য দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ক্রমান্বয়ে উপজেলা নদীর তীরে অবস্থিত বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম শুরু করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial