কাউখালীতে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে কাউখালী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা চৈতী, মামুন হোসেন বাবলু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, দেলোয়ার হোসেন সিকদার, মাহামুদ খান খোকন, এলিজা সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, থানা, এবং কাউখালী প্রেসক্লাবের সদস্যদের সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ডওয়াশ, মাক্স, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়।
