Sunday, November 10th, 2019
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে
পিরোজপুরে গাছ চাপায় নিহত-১ ॥ ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সকাল থেকে ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত হয়। ঝড়ো হওয়ায় জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে বসতঘরের ওপর গাছ পড়ে ঘর চাপায় ননী গোপাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামে নজরুল ইসলামের বসতঘরের উপর বড় আকারের একটি চাম্বলগাছ পড়ে গাছের নীচে চাপা পড়ে নজরুল ইসলামের মেয়ে সুমীর (৮) বাম পা ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ছেলে নাসির (১৬) ঘাড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছে। বরিবার সকালের ঝড়ে পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
বুলবুলের আঘাতে এলোমেলো কাউখালী
ঘূর্ণিঝড় বুলবুল পিরোজপুরের কাউখালীতে সাড়ে তিন ঘন্টার আঘাতে তার ক্ষতচিহ্ন রেখে গেছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা আর ফসলের মাঠে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এখানে আঘাত হানে বুলবুল। প্রবল বৃষ্টি আর ঝড়ের তান্ডব চলে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে। রাস্তাঘাটে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যানবাহন ও জনসাধারণের চলাচল। বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে গেছে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। এ ছাড়া বুলবুলের প্রভাবে সন্ধ্যা ও কচাঁ নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে জোয়ারের পানি ফসলেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বুলবুলের আঘাতে ৫ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত ॥ শিশুসহ আহত ১০
ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৫ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে শিশুসহ আহত ১০ জন। এছাড়া বিদুত লাইনের উপর গাছ পরে তার ছিড়ে বিদ্যুত বিচ্ছিন্ন সহ সড়কে গাছ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। রোববার বুলবুলের প্রভাবে এ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার তিনটি ইউনিয়নে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, হাজার হাজার গাছ পালা ভেঙ্গে গেছে, এছাড়া বিদ্যুৎ] লাইনের উপর গাছ পরে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সড়কে গাছ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে, ধান ক্ষেত ওবিস্তারিত পড়ুন
