ইন্দুরকানীতে বুলবুলের আঘাতে ৫ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত ॥ শিশুসহ আহত ১০
ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৫ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে শিশুসহ আহত ১০ জন। এছাড়া বিদুত লাইনের উপর গাছ পরে তার ছিড়ে বিদ্যুত বিচ্ছিন্ন সহ সড়কে গাছ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। রোববার বুলবুলের প্রভাবে এ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার তিনটি ইউনিয়নে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, হাজার হাজার গাছ পালা ভেঙ্গে গেছে, এছাড়া বিদ্যুৎ] লাইনের উপর গাছ পরে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সড়কে গাছ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে, ধান ক্ষেত ও কলা ক্ষেতে মাছের ঘেরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলার চাড়াখালী গুচ্ছগ্রাম, টগড়া, পাড়েরহাট আবাসন, সাঈদখালী আবাসন, চরবলেশ^র, খোলপটুয়া, ইন্দুরকানী, কালাইয়া গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শনিবার দুপুর থেকে উপজেলার ১৯টি ঘর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রায় ৮ হাজার মানুষকে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, উপজেলার প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যু লাইন বিচ্ছিন্ন ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারনে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান পৌছাতে বেগ পেতে হচ্ছে।
