Monday, September 30th, 2019
বাগেরহাটে কন্যা শিশু দিবস পালিত
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য অন্য মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র্যালীতে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। পরে স্বাধীনতা উদ্যান মঞ্চে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্রবিস্তারিত পড়ুন
জাল কাগজপত্র তৈরী করে জমি দখলের অভিযোগ
বাগেরহাটের রামপাল উপজেলায় জাল কাগজপত্র তৈরী করে অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত খান ওয়াজেদ আলীর ছেলে খান তোফাজ্জেল হোসেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, খান ওয়াজেদ আলীর ভোগ দখলকৃত জমি রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী মৌজায় ৩৬৯নং খতিয়ানে ৯২ শতক ও তেলিখালী মৌজায় ৮৭নং খতিয়ানের মোট ৭৭ শতক জমি কম্পিউটারকৃত পর্চা করে জালিয়ালিত মাধ্যমে একই এলাকার মাজেদ অলী খান তার দুই মেয়ের নামে দলিল করে নেয়। আর এ কাজে সহায়তা করেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও ৫ লাখ টাকাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পিরোজপুর থানা পুলিশ রবিবার রাতে এক অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান শুভ (৩৫)কে গ্রেফতার করেছে। এসময় তার সহযোগি ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসু (৩০)কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। সে সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারীবিস্তারিত পড়ুন
