প্রধান সূচি

চিতলমারীতে শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রনয়ণের লক্ষে সদস্যদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শেখ রুস্তম আলী এ্যাগ্রো লিমিটেড সেমিনার হলে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাশেদ শেখের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য প্রদীপ মন্ডলের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক রামকৃষ্ণ বিশ্বাস, সমাজ সেবক শেখ রফিকুল ইসলাম, ওয়ালিউর রহমান, নারায়ন চন্দ্র রায়, শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু তালেব মোল্লা প্রমুখ। সভায় আগামী এক বছরের জন্য শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial