প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে ছগির খান (৪২) ও সজল খরাতি (৩০) নামের দই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পৌর শহরের দক্ষিণ বন্দরের আনোয়ার বোডিং এর সামনের সড়ক থেকে ছগির খানকে ৫ পিচ ইয়াবা বড়ি ও রাত সাড়ে ৭টার দিকে শহরের কে এম লতীফ সুপার মার্কেট থেকে মাদক বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ সজলকে আটক করা হয়। আটককৃত ছগির দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত: সুলতান খানের ছেলে এবং সজল উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের পঙ্কজ খরাতির ছেলে।

মঠবাড়িয়া থানার এস আই জাফর জানায়, মাদক কেনাবেচা সংবাদে অভিযান চালিয়ে ধাওয়া করে ১’শ গ্রাম গাঁজাসহ সজলকে আটক করি। অপরদিকে এস আই বশির পৃথক অভিযান চালিয়ে পৗরশহরের দক্ষিণ বন্দর আনোয়ার বোডিং এর সামনের সড়ক থেকে ছগিরকে ৫পিচ ইয়াবাসহ আটক করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ছগির ও সজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial