৮১টি কেন্দ্রে ১১ স্থরের নিরাপত্তা ॥ সুষ্ঠু ভোট গ্রহণে প্রস্তুতি সম্পন্ন
আজ মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষ নির্বাচনী দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়লে এ উপজেলায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। ফলে নির্বাচন কমিশন চতুর্থ ধাপের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেন। চতুর্থ ধাপের স্থগিত হওয়া এ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভোটারদের মাঝে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে।
গতকাল সোমবার নির্বাচনী প্রস্তুতির শেষ দিনে শহরের কে. এম লতিফ ইনস্টিউশন চত্বরে আইন শৃংখলা বাহিনীর অংশ গ্রহনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নিযুক্ত পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাইনুল হাসান, বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান, স্বরূপকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, ভিডিপির সহকারী পরিচালক হাসানুজ্জামান প্রমূখ।
ব্রিফিং অনুষ্ঠানে নির্বাচনে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ হন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭৮৫ জন। ভোট কেন্দ্র মোট ৮১টি। এর মধ্যে ২৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ন এবং ৫৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন। নির্ভিঘেœ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে ১১ স্থরের আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এতে ৩১ জন র্যাব সদস্য, সাত প্লাটুন বিজিবি, ৮১২ জন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ৯৭২ জন, ১১জন ম্যাজিষ্ট্রেট ও গোয়েন্দা সদস্যসহ সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনী মোতায়েন করে ১১ স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষকবৃন্দও মাঠে থাকবেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ জানান, মঠবাড়িয়ায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রকার প্রশাসনিক প্রস্ততি নেয়া হয়েছে। স্ষ্ঠুু নির্বচনের লক্ষে প্রশাসন বদ্ধপরিকর।
সোমবার দিনব্যাপী উপজেলা সার্ভার স্টেশন হতে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। এছাড়া নির্বাচনে শৃংখলা সুরক্ষায় উপজেলার ৮টি পয়েন্টে চেক পোষ্ট স্থাপন করে গাড়ি ও সন্দেহভাজনদের তল্লাশী চালানো হচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, ৮১টি ভোট কেন্দ্রে ২৪টি গুরুত্বপূর্ণ ও ৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ রেখে ১১ স্থরের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। আশাকরি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া পৃথক দুইটি মামলায় ৮৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ উভয় পক্ষের ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এমন অবস্থায় জনমনে নানা আশংকা বিরাজ করছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
