প্রধান সূচি

কাউখালীতে জালে আটকে জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদী থেকে সুনিল শীল (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে এলাকাবাসি। সোমবার সকাল ৮টায় উপজেলার কুমিয়ান গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহত সুনীল পূর্ব আমরাজুড়ি গ্রামের সুধীর শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুনীল প্রতিদিনের মত সকাল ৭ টার দিকে বাড়ির পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে জাল নিয়ে মাছ ধরতে গেলে সকালে সাড়ে ৭ টার দিকে কুমিয়ান এলাকায় তার নৌকা অন্য একটি বাঁধা জালে আটকে যায়। এ সময় সুনিল তার নৌকায় বসে বাঁধা জাল থেকে মুক্ত করার সময় নৌকা থেকে পড়ে গিয়ে জালে আটকে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় আশ পাশের লোকজন এসে নদী থেকে সুনিলের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান বলেন, হাসাপাতালে আনার আগেই সুনিলের মৃত্যু হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial