প্রধান সূচি

Monday, June 3rd, 2019

 

মঠবাড়িয়ার ৫ গ্রামে ৫ শতাধিক পরিবারে কাল ঈদ

পিরোজপুর মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ আগামীকাল মঙ্গলবার ঈদ  উদযাপন করবেন। ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছরের মতো এবারও একদিন আগে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে সুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৫ শতাধিক পরিবারে এখন ঈদের আমেজ বইছে। সোমবার এ অনুসারীরা  ৩০টি রোজা পূর্ণ করেছেন।  ফলে আগামীকাল মঙ্গলবার তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। সুরেশ্বর পীরের অনুসারী স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখেবিস্তারিত পড়ুন


খাল থেকে লাশ উদ্ধার ॥ আটক ৯

পিরোজপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উমেদপুর গ্রাম থেকে অপহরণ করে এক স্কুল ছাত্রকে হত্যা করার ঘটনা ঘটেছে। অপহরণের দুই দিন পর সালাহউদ্দিন (১৩) নামের ঐ স্কুল ছাত্রের লাশ আজ সোমবার দুপুরে উপজেলার উমেদপুর খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত সালাহউদ্দিন উপজেলার রাজলক্ষী বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এবং উমেদপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সিদ্দিকুরের পাড়েরহাট বাজারে ফলের দোকান রয়েছে। পুলিশ এ ঘটনায় ৮ কিশোরসহ ৯ জনকে গ্রেফতার করেছে। নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, গত শনিবার রাতে শব-ই-কদর এর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ঘরেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোমবার ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিষনের সহায়তায় প্রেসক্লাবের হলরুমে শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও ভান্ডারিয়া পৌর সহায়তা কমিটির সদস্য মো. গোলাম সরোয়ার জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সহ-সভাপতি মো. ফজলুর রহমান কাজী, এসটিভি বাংলা প্রতিনিধি মো. হাসান ইমাম পান্না, দেনিক দেশেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই খুন ॥ আটক ৩

বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় আলামত হিসেবে একটি কালো রংয়ের জিন্সের প্যান্ট, মৃত দেহের সামান্য হাড় ও চুল, নিহত আজিমের ভোটার আইডি কার্ড ও একটি কালো রংয়ের চার্জার লাইট উদ্ধার করা হয়। নিহত মো. আজিম সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মো. মনজুল হকের ছেলে। আটককৃতরা হলেন, পাবনা জেলার মিনদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. বিপ্লব মোল্লা (২৫) ও তার স্ত্রী রিনা বেগম (২০), এবং আজীমের স্ত্রী রুবিনা বেগমের ভাই উপজেলার চরকাঠি গ্রামের মৃত মোহাম্মাদবিস্তারিত পড়ুন


কাউখালীতে জালে আটকে জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদী থেকে সুনিল শীল (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে এলাকাবাসি। সোমবার সকাল ৮টায় উপজেলার কুমিয়ান গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহত সুনীল পূর্ব আমরাজুড়ি গ্রামের সুধীর শীলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুনীল প্রতিদিনের মত সকাল ৭ টার দিকে বাড়ির পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে জাল নিয়ে মাছ ধরতে গেলে সকালে সাড়ে ৭ টার দিকে কুমিয়ান এলাকায় তার নৌকা অন্য একটি বাঁধা জালে আটকে যায়। এ সময় সুনিল তার নৌকায় বসে বাঁধা জাল থেকে মুক্ত করার সময় নৌকা থেকে পড়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial