প্রধান সূচি

Thursday, May 30th, 2019

 

পিরোজপুর পৌরবাসী চরম পানি কষ্টে

পিরোজপুর পৌর এলাকায় পানি সরবরাহ পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থা ধারণ করেছে। এক দিকে রমজান অন্য দিকে লাগাতার গরমের মধ্যে পানি সংকট শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। পিরোজপুর শহরে ৬ সহ¯্রাধিক পানির গ্রাহক রয়েছে। পৌর পানি সরবরাহ প্রকল্প থেকে এই গ্রাহকদের দিনে দুই বার পানি সরবরাহ করা হয়। প্রায় দেড় কোটি গ্যালন পানি গ্রাহকদের মাঝে প্রায় ১০০ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় বলে জানা গেছে। সেই হিসেবে গ্রাহক প্রতি দৈনিক ২৫০০ গ্যালন পানি পাওয়ার কথা। প্রকৃত পক্ষে এই হিসাব কতটা সঠিক তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। শহরে যেসব পানির গ্রাহকবিস্তারিত পড়ুন


অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা … ভারপ্রাপ্ত পুলিশ সুপার

ঈদে লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন ও মালপত্র দিয়ে অতিরিক্ত বোঝাই করা যাবে না। ঈদে ঘরমুখো ও ঢাকা ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দর পরিদর্শনকালে লঞ্চ পরিচলাকদের এসব কথা বলেন। এসময় তিনি যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে কিনা তার খোঁজখবর নেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকার নিরালসভারে কাজ করেবিস্তারিত পড়ুন


কাউখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

জেলার কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনভর কোরআনখানী, দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, ছাত্রদল নেতা শরিফুল আযম সোহেল প্রমুখ।


পিরোজপুরে অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মাঝে পোশাক বিতরণ

পিরোজপুর জেলা কারাগারে অবস্থানরত অসহায় ও দুঃস্থ বন্দিদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কারাগারের অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মধ্যে ২০৫ জন পুরুষ ও ১৯ জন মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি পিরোজপুরের উদ্যোগে সমাজসেবা অধিদফতর প্রবেশন কার্যালয় এর আয়োজন করে। এ সময় ঈদবস্ত্র উপহার দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ কে আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেল সুপার মো. শামীম ইকবাল, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


সুন্দরবনে হরিণ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে

ঈদকে টার্গেট করে চোরা শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। পর্যটকদের আকৃষ্টকারী সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণের অস্থিত্ব দিন দিন হুমকির মুখে পড়ছে। প্রশাসনের কড়া নজরদারীর পরেও গোপনে বা মাছের পাস নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকারে মেতে উঠে। চোরা শিকারীদের কবলে পরে মারা পড়ছে অসংখ্য হরিণ। সম্প্রতি একবারে ৭/৮টি হরিণ শিকার করে প্রায় ২০০ কেজি মাংস পাচারের সময় ধরাপরায় সচেতন মহলকে অবাক করে তোলে। পূর্ব সুন্দরবন ও সংলগ্ন এলাকায় বনবিভাগ ও কোষ্টগার্ড গত জানুয়ারী মাস থেকে ২৭ মে পর্যন্ত ৮টি অভিযান চালিয়ে প্রায় ২৭৮ কেজি হরিণের মাংস, একটি জবাই করা হরিণ ৫টি চামড়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডিআব্দুল মান্নানসহ দু’জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা

বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারসহ দুইজনের বিরুদ্ধে ১১০ কোটি টাকা পাচারের অভিযোগের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. শাওন মিয়া বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামী হলেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান। তিনি বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের ইমাম। নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেডের প্রধান কার্যালয় শহরের মিঠাপুকুর পাড়ে অবস্থিত। অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন


ঈদে বাহারি কালেকশন নিয়ে এসেছে পিনাকেল প্লাস

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে পিরোজপুর জেলা শহরের একমাত্র নিজস্ব ব্র্যান্ডের তৈরী পোষকের শো-রুম পিনাকেল প্লাস ফ্যাশন হাউজ। পিরোজপুর জেলা শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে সদর রোড়ে পিনাকেল প্লাস ফ্যাশনের নিজস্ব শো-রুমটি সম্পূর্ণ শীতাতপ নিয়‌ন্ত্রিত। এখানে মনোরম পরিবেশে কেনাকাটার সুযোগ রয়েছে। এখানে পাওয়া যাচ্ছে, পিনাকেল প্লাস ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরীতে তৈরী আধুনিক ডিজাইনের পাঞ্জবি, পায়জামা ও শার্ট। ঈদ কালেকশনে থাকা এসব পাঞ্জবি ও শার্টগুলোতে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি কাপড়। এছাড়া আরো রয়েছে বিশ্বের নামি-দামী ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটির জিন্স প্যান্ট ও গেবাডিং প্যান্ট.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণে সেন্সেটাইজেশন সভা

জাতীয় ভিত্তিক সংগঠন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও স্থানীয় পার্টনার সংগঠন পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সহায়তায় তামাক নিয়ন্ত্রনে জেলা টার্স্কফোর্স কমিটির এক সেন্সেটাইজেশন সভা বৃহস্পতিবার জেলা প্রসাশক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । সভার শুরুতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও পিডিএফ এর পক্ষ থেকে জাপান টোবাকো কর্তৃক তামাকজাত দ্রব্য বিষয়ে প্রচারণার প্রতিবাদ ও আইনের আওতায় আনার দাবীতে এক স্মারকলিপি জেলা প্রসাশকের কাছে প্রদান করা হয় । সভায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্তবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

জেলার ভান্ডারিয়া বাজারে ঈদের কেনা কাটা জমে উঠেছে। আর মাত্র কয়েক দিন বাকি পবিত্র ঈদ-উল-ফিতরের। দিন যত ঘনিয়ে আসছে ফ্যাসন হাউজ, বিপনী বিতানগুলোতে জৈষ্ঠ্যের খরতাপের মধ্যেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাকে ঈদ উপভোগ করতে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন। কম রোজগারের মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য ফুটপাতের দোকান থেকে সুবিধামত কেনা-কাটা করছে। অভিজাত পরিবারের মানুষ পছন্দের পোশাক কিনতে ছুটছে, ঢাকা, বরিশাল, খুলনায়। ভান্ডারিয়া বাজারে বেশ কয়েকদিন ঘুরে দেখা গেছে, তালুকদার বস্ত্রালয়, দিপংকর টেইলার্স এন্ড গার্মেন্টস হাউজ, ল্যাডিস ফ্যাসন, ওমি ফ্যাসন, নিপুন ফ্যাসন, উৎসব গার্মেন্টসসহ বিপনীবিস্তারিত পড়ুন


ইউপি চেয়ারম্যানের জমি দখলের সংবাদ প্রকাশ করায়

মঠবাড়িয়ায় সাংবাদিকের নামে চাঁদাবাজীর মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক এক মুক্তিযোদ্ধার জমি দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবীর মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৪নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি মঠবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, উপজেলার দধিভাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লার জমি দখলের সংবাদ করার ভয় দেখিয়ে সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। উক্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial