ভান্ডারিয়ার পুত্রবধূ রওশন আরা যুক্তরাজ্যের মেয়র
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পুত্রবধূ রওশন আরা যুক্তরাজ্যের রামসগেট শহরে এশিয়ার প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন।
রওশন আরা’র শ্বশুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তার স্বামীর নাম রেজাউর রহমান জামান। তার বাবার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। সে ইঞ্জিনিয়ার রজব আলীর মেয়ে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জন্ম নেয়া এই বৃটিশ নাগরিক রামসগেটে ব্যবসা শুরুর পাশাপাশি ওখানকার গৃহহারা অসহায় মানুষদের নিয়ে কাজ করেন। প্রথমে তিনি লেবার পার্টি থেকে ওখানে কাউন্সিলর নির্বাচিত হন।
রামসগেট শহরে এশিয়ার মধ্যে এই প্রথম নারী মেয়র সে। রামসগেটে তারিন্দু নামে একটি রেস্টুরেন্টের মালিকও তিনি। তিনি দুই সন্তান জননী। প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় এক অনুভূতি প্রকাশে রওশন আরা বলেন, আমি সত্যি খুব আনন্দিত এবং এটা অতি সম্মান ও গৌরবের। আমি সকলের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।
