ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত
ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এএসপি (শিক্ষানবীশ) মো. মুশফিকুর রহমান, ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন প্রমূখ।
বিকেলে স্থানীয় বিহারী স্কুল মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ে মাদকের প্রভাব ও প্রতিকার বিষয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২০ জন শিক্ষার্থী এবং মাদক প্রতিরোধে যুব সমাজের ভূমিকা একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ২২ শিক্ষার্থীর বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া দুই গ্রুপে ১ম, ২য়, ৩য় মোট ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
