প্রধান সূচি

স্বরূপকাঠিতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ইফতার মাহফিল

স্বরূপকাঠিতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ রমজান উপজেলা মসজিদে সংস্থাটির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার উপদেষ্টা শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মাহমুদুর রহমান খাঁন, সংগঠনের সভাপতি মো. মামুন সরদার, সহ-সভাপতি মো. মাসুদুল আলম অপু, সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক মো. জাফর আল ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে দেশ জাতি ও বিশ্বের সকল অবহেলিত মানুষের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মো. নুরুন্নবী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial