আসেনি বর্ষাঋতু তবুও ফুটেছে কদম
বর্ষা মৌসুম শুরু হতে আরও ২ সপ্তাহ বাকী থাকলেও পিরোজপুরের ইন্দুরকানীর সর্বত্রই বর্ষার আগমনী দূত হিসাবে কদম গাছ গুলোতে ফুল ফুটে অপরূপ সাজে সেজেছে। প্রকৃতির স্নিগ্ধ শোভা এই কদমফুল। কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ শহর কিংবা গ্রামবাসীদের খুব সহজেই মুগ্ধ করে। ফুটন্ত কদম চারপাশের পরিবেশকে মাতিয়ে তোলে। ছোট বড় সবার কাছেই এই ফুল খুব প্রিয়। গত ক’দিন ধরেই উপজেলা বিভিন্ন স্থানে শিশুদের কদম ফুল নিয়ে ছুটাছুটি করতে দেখা যায়। মেয়ে শিশুরা কেহ কেহ আবার এই ফুল খোপায় গুজে রাখছে।
কদম ফুলের আরেক নাম নীপ। এ ছাড়াও বৃত্তপুষ্প, কর্ণপূরক, মঞ্জুকেশিনী, পুলকি, ললনাপ্রিয় এবং সুরভি সহ বিভিন্ন নামে কদমফুল পরিচিত।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে রিকের উদ্যোগে ইফতার »
