ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা
ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইন্দুরকানী উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ মহসিন হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈিদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সাহিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, কবির হোসেন বয়াতী, মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাংবাদিক এম. আহসানুল ছগির, আজাদ হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, সেলিম খান প্রমুখ।
কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অটিজম ও শিশুর মানবিক স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর ক্ষমতায়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তাসমূহ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আল্চোনা করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী ও সাংবাদিকদের আমন্ত্রন জানানো হয়।
