কচুয়ায় তিনটি দোকান আগুনে ভস্মিভুত
কচুয়া উপজেলা সদরের তিনটি দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত ২ টার দিকে উপজেলা সদরের শহীদ ফজলুল হক মনি কারিগরি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া থানার ওসি রবিউল কবির বলেন, রাতে তিনটি দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসি জানায়, শনিবার রাতে ২ টার দিকে নুরু’র ব্যাটারী চার্জের দোকান, ইকবালে মুদি দোকান ও মানব মন্ডলের ফর্নিচারের দোকানে আগুন লাগে। এতে তাদের তিনটি দোকানই সম্পুর্ণ ভস্মিভুত হয়। তবে সর্টসার্কিটের কারনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বাগেরহাট থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।
Please follow and like us:
« পিরোজপুরে ছাত্রলীগ নেতার চাচা ইয়াবাসহ গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে দুই পরিবারের স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি »
