আসামীদের ছবি তুলতে গিয়ে মঠবাড়িয়ায় সাংবাদিক লাঞ্চিত!
মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ২৮ আসামীদের থানা গেটে ছবি তুলেতে গেলে পুলিশের হাতে লাঞ্চিত হন স্থানীয় দুই সাংবাদিক। এ ঘটনায় তাৎক্ষনিক স্থানীয় সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশের বিচার দাবী করেন।
লাঞ্চিত সাংবাদিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুলফিকার আমীন সোহেল অভিযোগ করে বলেন, থানা গেটে গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে পুলিশ সদস্য সোহরাব হোসেন তাদের ছবি তুলতে বাঁধা দেয় এবং লাঞ্চিত করে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন জানান, সাংবাদিক লাঞ্চিত ঘটনাটি দুঃখ জনক। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
« নাজিরপুরে কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ জন আসামী গ্রেফতার »
