Thursday, March 8th, 2018
বোরো ধানের ফলন বৃদ্ধিকল্পে পিরোজপুর পার্চিং উৎসব পালন
বোরো ধানের ফলন বৃদ্ধিকল্পে এবং ক্ষতিকর পোকা দমনের লক্ষে পিরোজপুর জেলায় একযোগে পার্চিং উৎসব পালন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাঠে আয়োজিত পার্চিং উৎসবে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন। এ সময় তারা সবাই মিলে বোরো ধান ক্ষেতে গাছের ডাল পুঁতে দেন। পরে পার্চিং এর উপকারিতা বিষয়ে আয়োজিত এক মাঠ বৈঠকে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ অরবিন্দ বিশ^াস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, উপ-সহকারি কৃষি অফিসার মো. সরোয়ার হোসেন প্রমুখ। বক্তারা জানান, পার্চিং উৎসব কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করার জন্যবিস্তারিত পড়ুন
কাউখালী শ্রীগুরু সংঘ আশ্রমে তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন শুরু
কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তিন দিনব্যাপী তৃতীয় ভক্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বন্দর পরিভ্রমণ শেষে আশ্রম প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘ সার্বভৌম ভারতের সংঘের সভাপতি স্বামী ধ্রুবানন্দ সরস্বতী, বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, ভারতের নাগতলা কেন্দ্রীয় আশ্রমের সহ সম্পাদক স্বামী বিজ্ঞানানন্দ সরস্বতী, কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ, ভক্ত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, শোভাযাত্রা উপ কমিটির আহবায়ক মানিক লাল করবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের কো-আহবায়ক এডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পাচিং ও নেরিকা চাষ উৎসব
“ধান চাষ যেখানে ডাল পোত সেখানে” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে পাচিং ও নেরিকা ধান চাষ উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পত্তাশী এলাকায় পাচিং ও নেরিকা ধান চাষ উৎসব পালিত হয়। ধান ক্ষেতে পাচিং (ডাল পোতা) করলে পাখি ডালে বসে ক্ষতিকর পোকা খেয়ে ফসলের অবস্থা ঠিক রাখে। অপরদিকে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে নেরিকা ধানের চাষের জন্য কৃষদেরকে উদ্ধুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপক ফলনশীল নেরিকা ধান চাষে কৃষকদের দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজীর ছেলে নাজমুল হোসেন গাজী (২৬)। বুধবার সন্ধ্যায় উপজেলার গাবগাছিয়া গ্রামের নিজ বাসায় নাজমুল গলায় মাফলার পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে নাজমুল তার স্ত্রীকে আনতে তার শ্বশুর বাড়িতে গেলে সে আসবে না বলে জানায় এবং তার শ্বশুর বাড়ির লোকজন তাকে গালাগাল দেয়। পরে সে বিকালে বাড়ি ফিরে এসে সবার অগোচরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। নাজমুলের ২টি শিশু সন্তান রয়েছে। আত্মহত্যাকারীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া প্রশাসনের বিশেষ অভিযান
কারেন্ট জাল ও পলিথিনসহ ৮২ হাজার টাকা জরিমানা
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন বাজারে বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল ও পলিথিন আটকসহ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর সহায়তায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫শ ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ, কারেন্ট জাল ও নিম্নমানের বিস্কুট, চানাচুর আটক করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুদ্দিন গিয়াস। পরে জন সম্মুখে আটককৃত পলিথিন শপিং ব্যাগ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস জানান, বাজারের মুদি, মনোহারি, ষ্টেশনারী ও খাবার হোটেল থেকে বাংলাদেশ পরিবেশবিস্তারিত পড়ুন
