প্রধান সূচি

পাইকগাছায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

পাইকগাছায় নওশাদ নামে এক বছরের এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পৌর সদরের সরল গ্রামে।

প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম জানান, পৌরসভার ৩নং সরল গ্রামের আছাবুর রহমানের এক বছরের শিশু পুত্র নওশাদ ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে অন্যান্য বাচ্চাদের সাথে উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে নওশাদ বসতবাড়ীর পুকুরে পড়ে যায়। খোঁজা খুজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial