প্রধান সূচি

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

শহীদ বু্িদ্ধজীবী দিবস উপলক্ষে বাগেরহাটের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন ভোরে বাগেরহাট ডাকবাংলো বধ্যভূমি, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একে আজাদ ফিরোজ টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial