৭ মার্চের স্বীকৃতি উদযাপনে কাউখালীতে আনন্দ শোভাযাত্রা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, চলচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী বালক বিদ্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য প্রদর্শন করা হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) মাধবী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ।
উপজেলা পরিষদের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল স্কুল-প্রতিষ্ঠান ও সকল শ্রেণি- পেশার মানুষ সহ সহস্রাধিক জনতা।
পরে সরকারী বালক বিদ্যালয় হল রুমে ওরা ১১ জন চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
