প্রধান সূচি

Thursday, November 16th, 2017

 

কচুয়ায় কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

বাগেরহাটের কচুয়ায় আধুনিক ডাল চাষের লক্ষে প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়েছে। ওঈঅজউঅ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে বিভার নির্বহী পরিচালক সুকুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের (খামার বাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তর (খামার বাড়ি) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ধীরেন্দ্র নাথ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাশ্বতি এদবর, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মীর দ্বারাশীকো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, বিভারবিস্তারিত পড়ুন


কচুয়ায় তারুণ্যে-৭১ যুবসংঘের মতবিনিময়

কচুয়ায় সমাজের গরীব মেধাবী শিক্ষাথীদের সাহায্য, সামাজিক বনায়ন সৃষ্টি ও গরীব দুঃস্থ্যদের সেবার লক্ষে তারুণ্যে-৭১ যুবসংঘের উদ্যেগে সূধীজনের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যে-৭১ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,  কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাঙ্ক কুমার অধিকারী, কচুয়া অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, মোঃবিস্তারিত পড়ুন


কচুয়ায় বিআরডিবি ম্যানেজারদের প্রশিক্ষণ

কচুয়া উপজেলা বিআরডিবি’র বিভিন্ন সমিতির ম্যানেজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান   বৃহস্সপতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্র নাথ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা শ্বাশ্মতি এদবর, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার সেখ এমদাদুল ইসলাম, শিকদার আঃ কাদের, মোঃ মিলন হোসেনসহ উপজেলা বিআরডিবি’র বিভিন্ন সমিতির ম্যানেজারবৃন্দ।


পাইকগাছায় গ্রাম আদালত সেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী অনুষ্ঠিত

পাইকগাছার ১০ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মহিদুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, সুফিয়া বেগম, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, এমএ সাত্তার ও গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার।বিস্তারিত পড়ুন


পাইকগাছা থানায় সিসি ক্যামেরা স্থাপন

পাইকগাছা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার দিনভর ওসি আমিনুল ইসলামের তদারকিতে থানা ভবনের চারিপাশে এবং আবাসিক এলাকায় ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এরআগে উপজেলা পরিষদ ও পৌর ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অবশেষে গোটা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় উপজেলার প্রশাসনিক ও আইন শৃংখলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ প্রযুক্তিগত নিরাপত্তার আওতায় চলে এসেছে। থানার সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে এএসআই শরিফ আল মামুন জানান, থানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আমাদের স্ব স্ব দায়িত্ব পালনে অধিক দায়িত্বশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওসি আমিনুল ইসলাম বিপ্লববিস্তারিত পড়ুন


২৫৩ যাত্রী নিয়ে খুলনা থেকে কলকাতায় গেল বন্ধন

খুলনা-কলকাতা রেলপথে ২৫৩ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ ৫২ বছর পর আবারও এই পথে বেজে উঠলো হুইসেল। আর এরই সূত্র ধরে খুলনাতে সহকারী ভারতীয় দূতাবাস খোলা হবে। বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটে খুলনা ষ্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্ধন এক্সপ্রেস। এর আগে দুপুর সাড়ে ১২টায় কলকাতা থেকে যাত্রা করে খুলনা ষ্টেশনে এসে পৌঁছায় বন্ধন এক্সপ্রেস। ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে) কলকাতা থেকে যাত্রা করে ট্রেনটি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা যাত্রী হয়ে খুলনা ষ্টেশন থেকেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার ॥ দল থেকে সাময়িক বহিস্কার

পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হাসিবুর রহমান মিল্লাত ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এ ঘটনায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। মিঠু জানান, হাসিবুর রহমান মিল্লাত দলীয় ভাবমূর্তি বিনষ্ট এবং সংগঠন বিরোধী কাজ করায় তার বিরুদ্ধে এ শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, হাসিবুর রহমান মিল্লাতকে মঙ্গলবার রাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সদর উপজেলার পান্তাডুবি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা জনৈক সাদ্দামকেও গ্রেফতারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ

পাইকগাছায় ইউনিভার্সাল কিন্ডার গার্টেন স্কুল ও দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাইস্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী, প্রবেশপত্র ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সাল স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, রবি শংকর মন্ডল, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, ছাত্র নেতা আশরাফুল ইসলাম রাবু, অভিভাবক দিপংকর মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, শিক্ষকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial