ভান্ডারিয়ায় বিষ প্রয়োগ করে মাছ নিধন
ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের সেলিম গাজীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্থ সেলিম গাজী জানান, শনিবার গভীর রাতে তার পুকুরে দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মহিউদ্দিন হাওলাদার, সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম, ইমান উদ্দিনের ছেলে আব্দুল জলিল হাওলাদারসহ একটি চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এসময় তিনি ডাক চিৎকার শুরু করেন এবং এর প্রতিবাদ করলে মহিউদ্দিন, জাহিদুল ও জলিল তাকে হত্যার হুমকি দেয়। এসময় এ চক্রটি প্রায় ২৫ হাজার টাকার মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায়। বিষ প্রয়োগের ফলে পুকুরের কয়েক হাজার মাছ ও মাছের পোনা ভেসে ওঠে।
সোমবার সকালে পুকুর পার থেকে একটি বিষাক্ত ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানা ও মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সেলিম গাজী।
Please follow and like us:
« মোঃ মোতালেব হোসেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জমি দখল করতে ভিটির ওপর লাশ দাফন »
