ভান্ডারিয়া বাজার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন
জেলার ভান্ডারিয়ায় সোমবার রাতে সাবেক সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এ শ্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।
বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল হক সেলিম জোমাদ্দার, ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশারেফ সিকদার, পৌর ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, সমবায় লীগের মো. সহিদ জোমাদ্দার প্রমূখ।
পরে উপস্থিত ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারকে প্রধান উপদেষ্টা করে ১৫ জন উপদেষ্টা এবং বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল হক সেলিম জোমাদ্দারকে সভাপতি ও পৌর কাউন্সিলর মো. জালাল সিকদারকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট বাজার ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।
