ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
ভান্ডারিয়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদককে না বলি এ শ্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সদস্যরা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যলি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সেখ আউয়াল কবির, পৌর কাউন্সিলর ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক ও যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার প্রমূখ।
