প্রধান সূচি

নাজিরপুরে গাঁজাসহ যুবক আটক

নাজিরপুর উপজেলায় ৫৫ গ্রাম গাঁজাসহ রবিউল ফরাজী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নাজিরপুর-পাটগাতী সড়কের মাটিভাঙ্গা ব্রীজ থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ফরাজী উপজেলার অতুলনগর গ্রামের মাহাতাব ফরাজীর ছেলে।

মাটিভাঙ্গা ফাড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় মাটিভাঙ্গা ব্রীজ থেকে রবিউলের দেহ তল্লাশি চালিয়ে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial